নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিতের লড়াই বাংলাদেশের। প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিটে।

গ্রুপ এ’র প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মারিয়ারা। তবে স্ট্রাইকারদের পারফর্মেন্সে স্বস্তিতে নেই কোচ গোলাম রব্বানি ছোটন। শুক্রবারের অনুশীলনে এনেছেন ভিন্নতা। গোল গড়ে নেপালের থেকে পিছিয়ে লাল সবুজ।

গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবলের পরিকল্পনা ম্যানেজমেন্টের। আসরের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছিল নেপাল।

অনলাইন নিউজ ডেস্ক ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে