দেশের সকল হাসপাতালে চিকিৎসকদের জন্য আলাদা প্রাক্টিসের ব্যবস্থা রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসাথে হাসপাতালগুলোতে ডে-কেয়ার সেন্টার রাখতেও তাগিদ দিয়েছেন তিনি। সকালে, শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে, সরকারি কর্মচারী হাসপাতালে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখার পাশাপাশি ভালো বর্জ্য ব্যবস্থাপনা রাখার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। এছাড়া, দুই হাজার ছয়শো পঞ্চাশ কোটি টাকার ছয়টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। পরে, ব্রিফিঙে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, জামালপুরে প্রায় তিনশো একর জমিতে শেখ হাসিনা নকশিপল্লি গড়ে তোলা হবে।

এরফলে, গবেষণা, প্রশিক্ষণ ও আধুনিক মানের তাঁতবস্ত্র উৎপাদিত হবে। ২০২২ সাল নাগাদ প্রকল্পটির কাজ শেষ হবে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে এডিপি বাস্তবায়নের হার ৩৯ দশমিক ১৩ ভাগ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে