আজ শুরু হচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও ভুটান। এদিকে, নেপালে পৌঁছে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশ নিতে রোববার নেপালে পৌঁছায় সাবিনা-কৃষ্ণারা। ভ্রমণ ক্লান্তির জন্য একদিন বিশ্রাম নিয়েছে লাল-সবুজ। সোমবার স্থানীয় পুলিশ গ্রাউন্ডে ঝালিয়ে নিয়েছে ছোটনের শীষ্যরা। সেখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে না।

১৪ মার্চ নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। একদিন বিরতির পর স্বাগতিক নেপালের বিপক্ষে নামবে সাবিনারা।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে