কম্বোডিয়ায় সফল মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের প্রস্তুতিটা দারুণ কেটেছে জেমি ডের শিষ্যদের।

কম্বোডিয়াকে হারিয়ে বিদেশের মাটিতে তিন বছর পর বাংলাদেশের জয়। আত্মবিশ্বাসী লাল সবুজের সামনে এবার এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের চ্যালেঞ্জ। এই বাছাইপর্বকে ঘিরেই কম্বোডিয়ার বিপক্ষে দল সাজিয়েছিলেন জেমি ডে। তার অধীনে ফিটনেসের সাথে টিম কম্বিনেশনেও উন্নতি এসেছে। দেশে ফেরার পর অবশ্য বিশ্রামের সময় পাচ্ছেন না সুফিল-মতিন মিয়ারা। আজই কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জেমি ডের দল। সেখানে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ।

বাছাইপর্বের আগে এই ক্যাম্প দলকে প্রস্তুত করবে বলে মনে করেন কোচ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে