ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩৭ রানের বিশাল ব্যবধানে ক্যারিবীয়দের উড়িয়ে দিয়েছে ইংলিশরা।

ফলে এক ম্যাচ হাতে রেখেই  ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নিল ইংল্যান্ড।  টস জিতে ব্যাট করতে নেমে ৩২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা।তবে  স্যাম বিলিংসের ৪৭ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংসে ছয় উইকেটে ১৮২ রানের স্কোর গড়ে ইংল্যান্ড। ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই সফরকারী বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

ইংলিশ পেসার ক্রিস জর্ডান ছয় রানে চার উইকেট শিকার করলে ৪৫ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে