টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে, রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ২টায়। টেস্ট সিরিজে হারের পর, ওয়ানডে সিরিজে এগিয়ে থেকেও জিততে পারেনি ইংল্যান্ড।
ক্যারিবীয় প্রতিরোধে ড্র’হয় ওডিআই সিরিজ। খালি হাতে ফিরতে চায় না মরগ্যানের দল। ২য় টি-টোয়েন্টি জিতে, সিরিজ নিশ্চিত করতে চায় ইংলিশরা। টি-টোয়েন্টি ফর্ম খারাপ গেলেও, ইংল্যান্ড একাদশে টিকে যাবেন জো রুট। মার্ক উডের জায়গার সুযোগ পেয়ে ভালো করতে না পারলেও টিকে যাবেন উইলি।
ইনজুরির কারনে ছিটকে পরা আন্দ্রে রাসেলের জায়গায় উইন্ডিজ স্কোয়াডে ডাক পেয়েছেন বাহাতি ফাস্ট বোলার ওবেদ মেকয়। প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জয় পায় ইংল্যান্ড।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














