ওয়েলিংটনে উইকেট নিয়ে খুব একটা চিন্তিত নন টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দিনে থাকবে বাড়তি পেস আর বাউন্স। তবে এক দুই দিন পর থেকেই উইকেট হবে ব্যাটিং ফ্রেন্ডলি। আর তাই প্রথম ইনিংসের পারফরম্যান্স বেশি গুরুত্ব পাচ্ছে ভারপ্রাপ্ত টাইগার টেস্ট ক্যাপ্টেনের কাছে। কন্ডিশন বিবেচনায় ওয়েলিংটন টেস্টে খেলতে পারে চার পেইসার। নিউজিল্যান্ড-বাংলাদেশ ২য় টেস্ট শুরু ভোর ৪টায়।

গেল দিনই হেড কোচ স্টিভ রোডস জানিয়েছিলেন শঙ্কার কথা। ওয়েলিংটন টেস্টের অফিসিয়াল প্রেস কনফারেন্স এসে নিশ্চিত করলেন রিয়াদ। এখনো ম্যাচ ফিট নন মুশি। খেলতে পারছেন না দ্বিতীয় টেস্ট। তবে সেরে গেছে তামিমের হালকা চোট।হ্যামিল্টন টেস্টে না থাকলেও বেসিন রিজার্ভে সেরা একাদশে থাকছেন মুস্তাফিজ। ফিজকে জায়গা দিতে বাদ পড়ছেন কোন পেইসার? উইকেট আর ওয়েলিংটনের বাতাস দেখে ক্যাপ্টেন রিয়াদ বলছেন এখানে খেলতে পারে চার সিমার। যদিও হেমিল্টনে সুবিধা করতে পারেনি রাহী, ইবাদত আর খালিদকে নিয়ে গড়া টাইগার পেস ট্রায়ো।

প্রথম ইনিংসের বাজে ব্যাটংয়ে হ্যামিল্টন টেস্টে ইনিংস হার। দ্বিতীয় টেস্টে সেই একই ভুল আর করতে চায় না টিম টাইগার্স। ব্যাটিং বোলিং যেটাই আগে হোক প্রথম ইনিংসেই সুযোগ নিতে চায় রিয়াদের বাংলাদেশ।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে