কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের স্বামী আব্দুছ সালামকে হত্যার দায়ে স্ত্রী’র ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার (৭ জুন) এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী।

কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্র সূত্রে ও মামলার বিবরণে জানা যায়- ২০০৬ সনের ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৮টার সময় বাদীনির ছেলে আব্দুছ সালাম, ছেলে বউ শাহীনা আক্তার, নাতি মোঃ আব্দুল্লাহ-আল-মামুন (১৩) ও মোঃ মাকসুদুর রহমান মাসুম (৬)সহ রাতের খাওয়া-দাওয়া শেষ করে খাটে শুয়ে পড়ে এবং ঐ রাত ৩টার সময় সেহ্রী খাওয়ার জন্য ওঠে দেখেন বাদীনির ছেলে আব্দুছ সালাম বিছনায় নেই। পরে অনেক খোঁজাখুজি করে বাদীনির বাড়ীর পূর্বে ডোবার দক্ষিণ পার্শ্বে টর্চ লাইট মেরে দেখেন আব্দুছ সালামের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।সংবাদ পেয়ে দাউদকান্দি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে মর্গে প্রেরণ করেন। আরো জানা যায়- বাদীনির ছেলে আব্দুছ সালাম দীর্ঘ ৫ (পাঁচ) বছর পর ঘটনার ৪ দিন পূর্বে সৌদি আরব থেকে বাড়ীতে আসেন। এ ব্যাপারে গত ২৫ সেপ্টেম্বর নিহত আব্দুছ সালামের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার দাউদকান্দি থানার মামলা নং-২০। পরবর্তীতে পুলিশ তদন্তে এবং শাহীনা আক্তারের স্বীকারোক্তি মতে মাসুদ আলম (৩০) এবং শাহীনা আক্তার (২৯) এর নাম বেরিয়ে আসে। এর কিছুদিন পর নিহত আব্দুছ সালামের মা অর্থাৎ বাদীনি মৃত্যু বরণ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দাউদকান্দি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস. আই মোস্তাফিজুর রহমান মামলার তদন্তপূর্বক আসামি শাহীনা আক্তার (২৯) এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৭ সনের ২৪ জানুয়ারি দ-বিধির ৩০২ ধারার বিধান মতে চার্জশীট দাখিল করেন । যার নং-১৬। পরবর্তীতে মামলাটি বিচারে আসিলে রাষ্ট্রপক্ষে এ মামলায় ১৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি শাহীনা আক্তারকে মৃত্যুদ-াদেশ এবং ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন বিজ্ঞ আদালত। উল্লেখ্য যে, চার্জশীট দাখিলের পূর্বেই আসামি মাসুদ আলম তাঁরকৃত কর্মের কথা চিন্তা করে জেলা খানায় আত্মহত্যা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন- অতিঃ পিপি অ্যাড. রেজ্জাকুল ইসলাম খসরু।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন- কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. রেজ্জাকুল ইসলাম খসরু এবং আসামি পক্ষে অ্যাড. মোঃ মফিজুল ইসলাম।
দ-প্রাপ্ত আসামি পলাতক শাহিনা আক্তার (২৯) কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের নিহত আব্দুছ সালামের স্ত্রী এবং আঃ আজিজ ভূঞা’র মেয়ে।

তারিকুল ইসলাম শিবলী
কুমিল্লা, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে