চুয়াডাঙ্গা প্রতিনিধি/সোহেল রানাঃ দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়, তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি ও টেকশই উন্নয়নের লক্ষ্যমাত্রাসহ স্থানীয়করণ বিষয়ে খুলনা বিভাগীয় কমিশনারের সাথে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে এ সময় খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সাথে টেকশই উন্নয়ন স্থানীয়করণ বিষয়ে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা কথা বলেন।
ভিডিও কনফারেন্সে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.খায়রু আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইয়াহ ইয়া খান, প্যানেল মেয়র একরামুল হক মুক্ত, সহকারি কমিশনারবৃন্দসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্স চলাকালে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকের নিকট জেলা প্রশাসনের সার্বিক বিষয়ে খবরাখবর নেন। সেই সাথে প্রশাসনিক কার্যক্রমকে আরো বেগবান করার জন্যও নির্দেশনা প্রদান করেন।
সোহেল রানা,
চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























