এসএসসি ও সমমানের পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সংসদে জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি । এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পরীক্ষার খাতা সম্পূর্ণ আলাদাভাবে দেখার ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়।

রোববার সংসদে বিরোধী দলের সদস্য মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী  জানান, নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্ন সরবরাহের সাথে জড়িত কয়েকজনকে এরইমধ্যে চিহ্নিত করে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে এই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিরোধী দলের আরেক সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় ভুল প্রশ্ন সরবরাহের ফলে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের বিষয়টি বাস্তবতার নিরিখে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। যদি এ ব্যাপারে এরচেয়ে ভাল কোন সমাধান প্রস্তাব থাকে তা জানালে ব্যবস্থা নেয়া হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে