মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূরজাহান হামিদার বিরুদ্ধে পাঁচ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। সোমবার সকালে দুদকের অভিযানে টাকা আত্মসাতের প্রমাণ পায় দুদক। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা জানান, এই টাকা শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি বাণিজ্য করে আদায় করা হয়েছে। এছাড়া ২০০৩ সাল থেকে স্কুলের প্রধান শিক্ষিকার পদে বসে কল্যাণ তহবিলের নামেও অনেক টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে

২০০৩ সাল থেকে স্কুলের প্রধান শিক্ষিকার পদে বসে কল্যাণ তহবিলের নামেও অনেক টাকা আদায় করেছেন। দুদকের কর্মকর্তাদের কাছে এসব অভিযোগ স্বীকার করেন নূরজাহান হামিদা। একই সঙ্গে আদায় করা অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্র““তিও করেন তিনি।

এদিকে, তার এ অপকর্ম তুলে ধরে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবে বলে জানিয়েছে দুদক।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে