পবিত্র বুদ্ধ পূর্ণিমা আজ । নেপালের লুম্বিনী কাননে প্রায় আড়াই হাজার বছর পূর্বে আজকের এই রজনীতে জন্মগ্রহন করেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতমবুদ্ধ । এ রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায়। এছাড়া গৌতমবুদ্ধের মৃত্যুও হয়েছিল এ রাতেই। আর এ কারণেই এ তিথিকে বলা হয় ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধপূর্ণিমা।

গৌতমবুদ্ধের জন্ম, মহাপ্রয়াণ ও বোধিলাভ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম বৈশাখী পূর্ণিমা।বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নেতা ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের জানান, এবার বুদ্ধপূর্ণিমায় পৃথিবীর সব অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উদয়ের জন্য তারা প্রার্থনা করবেন। দিনভর বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি পালন করে থাকে।

অনলাইন ডেস্ক , বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে