প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি। তাইতো শুরুর ম্যাচকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফী। অন্যদিকে, দেশি তারকাদের নিয়ে বাজিমাত করতে চান রংপুরের প্রতিপক্ষ চট্টগ্রাম ভাইকিংস। আজ থেকে হোম অব ক্রিকেটে খেলা শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। এরপর সন্ধ্যা পাঁচটা বিশে মাঠে নামবে রানার্সআপ ঢাকা ডায়নামাইট। সাকিব-নারিনদের প্রতিপক্ষ রাজশাহী কিংস।

টাইগার ক্রিকেটের বড় দুই তারকার খুনসুটি(আপস)- কে বলবে, বিপিএলের প্রথম ম্যাচে একে অন্যের প্রতিপক্ষ। হাসিঠাট্টায় মাতলেন- ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টে বিনোদনের আভাসও দিয়ে রাখছেন মাশরাফী-মুশফিক।

মাঠের লড়াইয়ে অবশ্য কেউ কাউকে ছাড় দিতে নারাজ। নির্বাচনের ব্যস্ততা, ক্লান্তি ঝেড়ে মাশরাফীর পুরো মনযোগ এখন ক্রিকেটে। আগের পাঁচ আসরের শিরেপা জিতেছেন। এবারও গেইল-ডিভিলিয়ার্স-রুশো-কটরেলদের নিয়ে শক্তিশালী দল। তবে অতিআত্মবিশ্বাসী থাকার সুযোগ নেই। তাইতো শুরুর ম্যাচে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ম্যাশ।

এরআগে বরিশাল বুলস, রাজশাহী কিংসের প্রত্যাশা পুরন করতে পারেননি মুশফিক। এবার বন্দর নগরীর দলকে সাফল্য এনে দেয়ার প্রতিজ্ঞা করেছেন। দলে নামে-ভারে বড় তারকা না থাকলেও, আশরাফুল-সৌকত-খালেদ-শাহজাদ-রঙ্কি-সানাকাদের নিয়ে আশাবাদি ভাইকিংস অধিনায়ক।

দিনের আরেক ম্যাচ-ও সমর্থকদের জন্য রোমাঞ্চের। সাকিবের বিপক্ষে, লড়াই করতে নামবেন বিপিএলে চমক অধিনায়ক মিরাজ। ঢাকা ডায়নামাইটসকে স্বস্তি দিচ্ছে দেশি ক্রিকেটদের ম্যাচের মধ্যে থাকা আর নারিন, পোলার্ড, রাসেলদের সমন্বয়।

ঢাকা ডায়নামাইটসের অলরাউন্ডার আন্দ্রে রাসেল বলেন, আমরা তিনজন এক সাথে অনেক ম্যাচ খেলেছি। এখানেও খেলেছি এক সাথে। এই সমন্বয় কাজে দেবে। সাকিব বুদ্ধিমান অধিনায়ক, দেশি বিদেশিদের ভাল সমন্বয় করতে পারবে ও।

বিদেশি কালেকশনে সবচে পিছিয়ে রাজশাহী। তাদের ভরসা মিরাজ-আরাফাত সানি-রাব্বি-মুমিনুলের মতো দেশি ক্রিকেটার। নিজেদের শক্তির জায়গা বোলিং দিয়ে বাজিমাতের লক্ষ্য পদ্মা পাড়ের দলটির।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে