আইসিসি’র প্রথম নির্বাচিত নিরপেক্ষ চেয়ারম্যান নিযুক্ত হলেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। ২ বছরের জন্য ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির দায়িত্ব পালন করবেন এই ভারতীয় ক্রীড়া সংগঠক।

আইসিসির পদ পরিবর্তন চক্রের নীতিমালা অনুসারে, এবার ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে চেয়ারম্যান হবার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আইসিসির সব সদস্যের সমর্থনে প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন শশাঙ্ক মনোহর।

মঙ্গলবার বিসিসিআই প্রধানের পদ ছাড়েন এই ক্রীড়া সংগঠক। পেশায় আইনজীবী শশাঙ্ক মনোহর ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত প্রথম দফায় এবং ২০১৫ অক্টোবর থেকে চলতি বছর মে পর্যন্ত ২য় দফায় বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করেন।চলতি বছর ফেব্রুয়ারিতে আইসিসির নতুন আইন অনুসারে চেয়ারম্যানকে হতে হবে নিরপেক্ষ। নিজ দেশের বোর্ডের সাথে কোন সম্পর্ক রাখতে পারবেনা চেয়ারম্যান।

স্পোর্টস ডেস্ক , বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে