ভারতের পর এবার বাংলাদেশেও জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। জনসনের পাউডারে ক্যান্সার সৃষ্টিকারী ক্ষতিকর অ্যাসবেস্টস আছে কিনা- তা পরীক্ষা করে দেখবে বিএসটিআই।
বিএসটিআই এর পরিচালক এস এম ইসহাক আলী আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সে জানিয়েছে, খুব শীঘ্রই জনসনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। দেশে সম্ভব না হলে বিদেশে পাঠিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে। তবে অ্যাসবেস্টসের উপস্থিতির প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার বিক্রির ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়া হবে না বলেও জানান তিনি। এদিকে ভারতে সংরক্ষিত কাঁচামাল দিয়ে পাউডার তৈরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। পরীক্ষার করে নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব কাঁচামাল ব্যবহার বন্ধে জে/অ্যান্ড/জেকে লিখিত নির্দেশ পাঠিয়েছে।
শুধুমাত্র বেবি পাউডার নয়, জে/অ্যান্ড/জের তৈরি বেবি শ্যাম্পু এবং সাবানের নমুনাও সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














