শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রভাতী শাখার প্রধান শিক্ষক পরিবর্তন করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজ শাখার সহকারী অধ্যাপক হাসিনা বেগম। প্রভাতী শাখার প্রধানের দায়িত্ব পেয়েছেন মহসিন তালুকদার। ভিকারুননিসার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার শুক্রবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান। এছাড়া ৫ ডিসেম্বরের স্থগিত পরীক্ষা নেয়া হয়েছে শুক্রবার। ৬ ডিসেম্বরের গার্হস্থ্য ও ধর্ম পরীক্ষা নেয়া হবে ১১ ডিসেম্বর।

সোমবার পরীক্ষায় নকলের অভিযোগে অপমানের জের ধরে আত্মহত্যা করে ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারী।

নিউজ ডেস্ক ।।  বিডি টাইম্স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে