দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার দুপুরে হাবিপ্রবির প্রক্টর ড. মো. খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারায় এ পরীক্ষা স্থগিত করা হয়। তিনি জানান আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা বন্ধ থাকবে। পরবর্তীতে ভর্তি পরীক্ষার সময়সূচী পুনরায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে বলে তিনি জানান। উল্লেখ্য এদিকে গত ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টারকে লাঞ্ছিত করার ঘটনায় কয়েকদিন থেকেই বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত অবস্থায় ছিল। এরি ধারাবাহিকতায় গতকাল ২রা ডিসেম্বর ২ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকারী শিক্ষকরা হলেন সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক ও মহসীন আলী।
রেজাউল করিম রঞ্জু
দিনাজপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ
























