চার বছর পর সিরিজ জিতল বাংলাদেশ। আড়াই দিনে ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে বড় জয় পেল টাইগাররা। ২০০৯ সালের পর আবারো উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল সাকিবের দল। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে উইন্ডিজ বধের নায়ক মেহেদী মিরাজ।

প্রথম ইনিংসে মিরাজের রেকর্ড বোলিংয়ে ১১১ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ার সেরা ৭ উইকেটের কীর্তি গড়েন টাইগার অফস্পিনার। ইনিংস হার এড়াতে ফলো অনেও মিরাজের কাছে আত্মসমর্পণ করে সফরকারীরা। একে একে পাঁচ উইকেট নেন মিরাজ। এক প্রান্ত আগলে লড়াই করেন শিমরন হেটমায়ার। ক্যারিয়ার সেরা ৯৩ রানের ইনিংস খেলে মিরাজের শিকার হন হেটমায়ার। অন্যপ্রান্তে উইকেট নেয়ার মিছিলে সঙ্গ দেন সাকিব, তাইজুল, নাঈম।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে