নির্ধারিত সময়ে হচ্ছে না এসএ গেমস। তাই বলে বসে থাকতে চান না অ্যাথলিটরা। গেমসের প্রস্তুতি এখনই শুরু করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। কিন্তু বাজেট ছাড় পায়নি সংস্থাটি। এজন্য জাতীয় ক্রীড়া পরিষদের দিকে চেয়ে আছে বিওএ।

ত্রয়োদশ এশিয়ান গেমসের হোস্ট নেপাল। মার্চে গেমস শুরু কথা থাকলেও প্রস্তুত নয় আয়োজক দেশ। তাই পিছিয়ে গেছে গেমস। গুঞ্জন আছে, অক্টোবরে হতে পারে গেমস। নেপাল অ্যাম্বাসির মাধ্যমে তারিখ জানতে চেয়ে কোন উত্তর পায়নি বিওএ।

এসএ গেমসের প্রস্তুতির জন্য ৩১ কোটি টাকা প্রস্তাব দিয়েছিল বিওএ। তবে, এনএসসির ঢিমেতালে এখনও কোন অর্থ পাওয়া যায়নি। তাই যেসব ফেডারেশন প্রস্তুতি শুরু করেছিল, সেগুলোও আক্ষরিক অর্থে থেমে আছে।

এসএ গেমসে সাফল্যের জন্য অনুশীলন নিয়ে কোন মাথাব্যথা নেই এনএসসির। তাই দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ প্রতিষ্ঠানের কাছেই প্রস্তুতির বিষয়টা ছেড়ে দিতে চায় বিওএ।

২০১৬ এসএ গেমসের জন্য মাত্র এক কোটি টাকা ঋণ হিসেবে পেয়েছিল অলিম্পিক অ্যাসোসিয়েশন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে