শেষ মূহুর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আরো চারজন।

বরিশাল ২ আসনের মনোনয়ন দেয়া হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহে আলমকে। এছাড়া, চাঁদপুর-৪ আসনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানকে মনোনয়ন দেয়া হয়েছে। চাঁদপুর-২ আসনে মোহাম্মদ  নুরুল আমিন এবং বরিশাল-৩ আসনে মনোনয়ন দেয়া হয়েছে টিপু সুলতানকে। এছাড়া, নৌকা প্রতীকে ১৪ দলের মনোনয়নপত্র নিয়েছেন, তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারী ও সদস্য আনোয়ার খান।

নজিবুল বাশার মাইজভান্ডারী চট্টগ্রাম ২ আসনে ও আনোয়ার হোসেন খান লক্ষীপুর ১ আসনে নির্বাচন করবেন।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে