বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি দলটিতে যোগ দেন। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নৌকার টিকিট না পেয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, গোলাম মাওলা রনি একজন মেধাবী কলামিস্ট ও লেখক। ব্যক্তিগত পরিচয় তেমন না থাকলেও কাশিমপুর কারাগারে থাকার সময় তার সঙ্গে আমার পরিচয় হয়। তিনি বিএনপিতে যোগ দেওয়ায় আমরা আনন্দিত। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর বলেন, অামরা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, সেই অান্দোলনে শামিল হলেন গোলাম মাওলা রনি। ফলে এ অান্দোলন অারও বেগবান হলো।

গোলাম মাওলা রনি বলেন, স্বজ্ঞানে স্বশরীরে অামি বিএনপিতে যোগদান করলাম। স্বজ্ঞানে অাওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। জাতীয়তাবাদী অাদর্শে উজ্জীবিত হয়ে সারাদেশের মানুষের সেবা করবো। এর আগে সোমবার সকালে বিএনপির মনোনয়ন পেলে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ইচ্ছা রয়েছে বলে গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন গোলাম মাওলা রনি।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে