জামালপুর সদর-৫ আসনে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মনোনয়ন বঞ্চিত রেজাউল করিম রেজনুর সমর্থকরা।

আজ সকালে কাফনের কাপড় পড়ে শহরের তমালতলা মোড়ে প্রধান সড়ক, জামালপুর-ময়মনসিংহ, জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনুর সমর্থকরা। এসময় শহরের প্রধান সড়কসহ জামালপুর-ময়মনসিংহ ও জামালপুর-টাঙ্গাইল সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা জামালপুর সদর-৫ আসনে আওয়ামী লীগের ২ নেতাকে দেওয়া মনোনয়নের চিঠি বাতিল করে রেজউল করিম রেজনুকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানায়। রেজনুকে মনোনয়ন না দেওয়া হলে আগামীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেয় তার সমর্থকরা। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর পুলিশ গিয়ে রেজনু সমর্থকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে