মতভেদ ভুলে নৌকা মার্কাকে জয়ী করতে শেখ হাসিনার মনোনীত সাদেক খানের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সোমবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সাদেক খানকে ভোটে জয়ী করে হাসিমুখে সবার সামনে আবারো আসবেন বলেও জানান জাহাঙ্গীর কবির নানক। বক্তব্য দেয়ার সময় আবেগাক্রান্ত হয়ে পড়েন এই সংসদ সদস্য।

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাদেক খান জানান, যে কোন পরামর্শের জন্য জাহাঙ্গীর কবির নানকের কাছে যাবেন তিনি।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে