দিনাজপুরে বঙ্গবন্ধু কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দিনাজপুর স্টেডিয়ামে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সহ স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। উক্ত টুর্নামেন্টে দিনাজপুর জেলার ১৩ টি উপজেলা অংশ গ্রহণ করে।
চূড়ান্ত খেলায় চিরিরবন্দর উপজেলা কে ২-১ গোলে বিরল উপজেলা চ্যাম্পিয়ানশীপ অর্জন করে। পরবর্তীতে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
রেজাউল করিম রঞ্জু,
দিনাজপুর নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














