দিনাজপুরে হকি লীগ-২০১৮ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় গোর-এ-শহীদ বড় ময়দানে এই খেলার উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল আলম, জেলা প্রশাসক, দিনাজপুর সহ স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

উক্ত খেলায় দিনাজপুরের মোট ৬ টি দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় দিনাজপুর এলিভেন স্টার ক্লাব ও হকি ক্লিনিক প্রতিদ্বন্দীতা করে। এলিভেন স্টার ক্লাব হকি ক্লিনিককে ৬-২ গোলে পরাজিত করে।

রেজাউল করিম রঞ্জু
দিনাজপুর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে