এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় অতিরিক্ত বেতন, কোচিং ফিসহ নানা খাতে অতিরিক্ত টাকা নিচ্ছে স্কুলগুলো। শিক্ষা মন্ত্রণালয় বলছে, বাড়তি টাকা আদায় পুরোপুরি অবৈধ। অভিভাবকরা অভিযোগ করলে, তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড।
এসএসসি পরীক্ষার ফরম পূরণে কেন্দ্র ফিসহ শিক্ষামন্ত্রণালয় নির্ধারিত ফি বিজ্ঞান বিভাগে ১,৮০০ এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ১৬৮০ টাকা। এছাড়া বেতন নেয়া যাবে ডিসেম্বর মাস পর্যন্ত।

তবে, বেশিরভাগ স্কুলই ফরম পূরণের সময় কোচিং ফি, মডেল টেষ্টেসসহ নানা খাতে শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে। বেতন আদায় করছে মার্চ মাস পর্যন্ত।
স্কুল কর্তৃপক্ষও বিভিন্ন খাতে টাকা নেয়ার কথা স্বীকার করছে। বাড়তি অর্থ আদায়ের এমন অসংখ্য অভিযোগ আসছে শিক্ষা বোর্ডে। ফরম ফিলাপে অনিয়ম বন্ধে বোর্ডের অনেকগুলো পর্যবেক্ষক দল মাঠে আছে বলে জানিয়েছেন, বোর্ডের কর্মকর্তারা।

আগামী দুই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। অংশ নিচ্ছে প্রায় ২০ লাখ শিক্ষার্থী।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























