প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনূর্ধ-১৫ ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন। সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে খুদে ফুটবলারদের এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সাফ অনূর্ধ-১৫ চ্যাম্পিয়নদের প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ-মাদক রুখতে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। নিজ পরিবারের খেলাধুলার প্রতি আগ্রহের কথাও জানান প্রধানমন্ত্রী। খেলাধুলার প্রসারে দেশের প্রত্যেক উপজেলায় মিনি-স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে ফুটবল দলের ২৩ সদস্যের প্রত্যেককে চার লাখ টাকা ও ১১ কর্মকর্তার প্রত্যেককে ২ লাখ টাকার চেক তুলে দেন সরকার প্রধান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে