চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৮ বোতল ফেনসিডিলসহ বেগমপুর বিলপাড়ার আব্বাস ভূইয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার সময় চুয়াডাঙ্গা শহরতলী ডিঙ্গেদাহ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি অফিস সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এস আই সিদ্দিক ও এএসআই সহিদুল ইসলামসহ গোয়েন্দা পুলিশের একটি চৌকসদল চুয়াডাঙ্গা শহরতলী ডিঙ্গেদাহ বাজার এলাকায় মেইন রাস্তার উপর অভিযন পরিচালনা করেন।
অভিযানকালে বেগমপুর গ্রামের বিলপাড়ার মৃত আলম ভূইয়া’র ছেলে একাধিক মাদক মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবাসয়ী আব্বাস ভূইয়াকে আটক করেন। এসময় পুরাতন আপেলের কার্টুনে বিশেষ কায়দায় রাখা ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।
সোহেল রানা
চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























