রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভেজাল বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বিদেশি ওষুধ জব্দ করেছে র্যাব।
সোমবার রাত ১০টা থেকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে মিডফোর্ড টাওয়ার এবং এর আশপাশের কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালানো হয়। ঘণ্টাব্যাপী অভিযানে জব্দ করা হয় প্রায় দেড় কোটি টাকা সমপরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ।
র্যাব জানায়, উদ্ধার করা ওষুধের বেশিরভাগই ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। ভারত থেকে চোরাই পথে এসব ওষুধ আসে বলে ধারণা করছে র্যাব।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























