বিয়ের আগে থ্যালাসেমিয়া ও সরকারি চাকরিতে যোগ দেয়ার আগে ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খাইরুল আলমের বেঞ্চ এ রুল দেন। চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইজিপিসহ ছয়জনকে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রিটের শুনানিতে বলা হয়, থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই জনের মধ্যে বিয়ে হলে তাদের সন্তানের বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা থাকে।
এছাড়া, সরকারি চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক হলে মাদকাসক্তি কমে আসবে বলে জানান রিটকারীর আইনজীবী এখলাছ উদ্দিন ভূইয়া।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























