অনিবার্য কারণে জেএসসি ও জেডিসির কালকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষা ৯ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার জেএসসিতে ইংরেজি, অনিয়মিত পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্র এবং জেডিসিতে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। এবার পরীক্ষার্থী ২৬ লাখ ৭০ হাজার ৩শো ৩৩ জন। যা গতবারের চেয়ে ২ লাখ ১ হাজার ৫শো ১৩ জন বেশি। দেশের দুই হাজার ৯শো ৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ২৯ হাজার ৬শো ৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

১ নভেম্বর থেকে শুরু হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে