কুমিল্লার দেবীদ্বারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময়, ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও নবাগত প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনকে বরন করা হয়েছে।শনিবার দুপুরে দেবীদ্বার পৌর মিলনায়তনে বৃত্তি প্রদান, বিদায় ও বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা- ০৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আনোয়ার প্রমূখ।

অনুষ্ঠানে ৭০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, ২০ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় দেয়া হয়।

তারিকুল ইসলাম শিবলী,
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে