খাগড়াছড়িতে আঞ্চলিক রাজনৈতিক দলের অব্যাহত ভয়-ভীতি,হুমকি ও সংঘাতের আশঙ্কায় জেলার লক্ষীছড়ি উপজেলার লক্ষীছড়ি,বর্মাছড়ি, দুল্যাতলী তিন ইউনিয়নে আওয়ামীলীগের তিনপ্রার্থী ভোট বর্জনের ঘোষনা দিয়েছেন ।একই অভিযোগে সংবাদ সন্মেলন করে পানছড়ির উপজেলার উল্টাছড়ি ইউনিয়নে বিএনপি প্রার্থী রিপন ত্রিপুরার ভোট বর্জন করেছেন ।

লক্ষীছড়ি ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী ১নং ইউনিয়নের লেলিন চাকমা,দুল্যাতলি ইউনিয়নে মো:নুরে আলম ও বর্মাছড়ি ইউনিয়নে নীলবর্ন চাকমা স্বাক্ষরিত প্রেস বিঙ্গপ্তিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান ।জেলার মানিকছড়ি-ফটিকছড়ি সীমানা বিরোধের কারণে যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট।

মানিকছড়ির তিনট্যহরী ইউনিয়নে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্ধীতা আওয়ামীলীগ প্রার্থীর জয়ের কারনে ২৩ এপ্রিল খাগড়াছড়ির ৩২ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মো: নুরুল আলম জানান, যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন হাইকোর্ট থেকে তিন মাসের জন্য নির্বাচন স্থগিত আদেশের একটি কপি দুপুরে আনেন ।এটি নির্বাচন কমিশন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর আশঙ্কা আর বিশংখলা রোধে প্রশাসনও রয়েছে প্রস্তুুত।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ও নারায়ণহাট ইউনিয়ন পরিষদের সাথে মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের দুইটি ওয়ার্ডে ৫ কিলোমিটার সীমানা নিয়ে বিরোধ থাকায় বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ সংরক্ষিত আসনের দুই মেম্বার সেলিনা আক্তার ও শাহিনা আক্তার হাইকোর্টে রিট করে।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা মো: নুরুল আলমের কাছে হাইকোর্টের রিটের কাগজপত্র পৌঁছিয়ে দেয় যোগ্যাছোলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন।

অরণ্য পথিক,খাগড়াছড়ি
স্টাফ করেসপন্ডেন্ট, বিডি টাইম্‌স নিউজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে