সারাদেশের মত কুমিল্লা শিক্ষা বোর্ডে জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
এবছর কুমিল্লা বোর্ডের আওতায় ছয় জেলার ১হাজার ৮শ ৯৯টি বিদ্যালয়ের ২লাখ ৯৫ হাজার ৮শত ২১ জন পরীক্ষার্থী ২শ ৯৯ টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে ১লাখ ১৯ হাজার ৮শত ২জন ছাত্র ও ১লাখ ৭৬ হাজার ১৯জন ছাত্রী রয়েছে।

সকালে কুমিল্লা জিলাস্কুল ও নবাব ফয়জুন্নেছা স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে কুমিল্লা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মোঃ রুহুল আমীন বলেন, ইতোমধ্যে পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

তারিকুল ইসলাম শিবলী,
কুমিল্লা
 নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে