দেশের অস্টম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশের অপেক্ষায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে ক্রিকেটের অভিজাত পর্যায়ে পা রাখবে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন স্টেডিয়ামটি। উপলক্ষ্য স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে প্রশাসন। টাইগাররাও প্রস্তুত নতুন ভেন্যুতে নিজেদের সেরাটা দেয়ার জন্য, সিলেটের প্রথম টেস্টে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পেসার আবু জায়েদ রাহী।

ক্রিকেটের অভিজাত ফরম্যাটে আবির্ভাবের অপেক্ষায় সিলেট স্টেডিয়াম, প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখা হচ্ছে না। কিউরেটর-মাঠ কর্মীদের ব্যস্ততা শেষ মুহুর্তের পরিচর্যায়। আয়োজকদের ব্যস্ততা ঐতিহাসিক মুহুর্ত স্মরনীয় করে রাখার। অভিষেক ম্যাচ উপলক্ষ্যে করা স্যুভেনিরে সিলেটের ক্রিকেট ইতিহাস, ঐতিহ্যসহ নানা বিষয় নিয়ে প্রকাশনা থাকবে। টসের সময় ব্যবহৃত হবে বিশেষ কয়েন। খেলা শুরু হবে বেল বাজিয়ে। ১৮ হাজার ধারনক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতে পরিপূর্ন দর্শক পেতে আশাবাদি বিসিবি।

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অভিষেকে দিয়েছেন সামর্থ্যের প্রমান। এবার শৈশবের স্মৃতি মাখা স্টেডিয়ামটির টেস্ট অভিষেকে, স্মরনীয় কিছু করে দেখাতে চান ২৫ বছর বয়সী এই পেইসার। বুধবার অনুশীলন করেনি টাইগাররা, সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের শতভাগ ফিট পেতে এদিন বিশ্রাম দিয়েছে ম্যানেজমেন্ট।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে