বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে বেকসুর খালাস দিয়েছেন ভারতের শিলংয়ের একটি আদালত। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতারা।
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ ছিল সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে। শুক্রবার শিলংয়ের আদালত ফরেনার্স অ্যাক্টের ওই মামলায় তাকে খালাস দেন। ২০১৫ সালের মার্চে নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস পর ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি রাস্তায় উদ্ধার করা হয় সালাউদ্দিন আহমেদকে।

তবে কিভাবে তিনি শিলংয়ে গেছেন সেবিষয়ে কিছুই জানাতে পারেননি। তার পরিবারের অভিযোগ ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উত্তরার বাসা থেকে তুলে নিয়ে যায়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























