স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ক্যান্সার অ্যাওয়ারনেস পোগ্রাম কুষ্টিয়া জোনের আয়োজনে এবং বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সহযোগীতায় বিকালে কুষ্টিয়া শহরের এনএস রোডে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি পৌর বিজয়উল্লাস চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরিতে শেষ হয়। শোভাযাত্রায় ক্যান্সার সচেতনতামূলক প্লাকার্ড হাতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করে।

শোভাযাত্রা শেষে পাবলিক লাইব্রেরির সামনে ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি আবদুল্লাহ-আল-মাহাদির সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাম্মী আক্তার, ডা: লিজা নার্সিং ইনষ্টিটিউট এর পরিচালক ডা: আসমা জাহান লিজা, সোস্যাল এ্যাডভানসমেন্ট ফোরাম(সাফ) এর পরিচালক মীর আব্দুর রাজ্জাক, পৌর কাউস্নিলর রীনা নাসরিন প্রমুখ।

বক্তাগণ বলেন নারীরা সমাজের একটি বৃহৎ অংশ। তাদের অসুস্থ রেখে সমাজ কখনো এগোতে পারেনা। স্তন ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্য গ্রহন এবং লজ্জা ও সংকোচ ত্যাগ করে নিয়মিত মেডিকেল চেকআপ করাতে হবে।

আলোচনা শেষে পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আয়োজনের প্রতিপাদ্য ছিল সন্তানকে বুকের দুধ দিন স্তন ক্যাস্নারের ঝুকি এড়িয়ে চলুন।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে