আগামীকাল সিরিজের ১ম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পাওয়ায় সিরিজ জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে কাল ম্যাচ শুরু দুপুর আড়াইটায়। সিরিজের ১ম ম্যাচের আগে প্রাকটিসে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ। সকাল থেকে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন মিরাজ-লিটনরা। জিম্বাবুয়ে দল অনুশীলনে নামবে দুপুর থেকে।
সদ্য সাউথ আফ্রিকায় হোয়াইটওয়াশ হয়ে আসা জিম্বাবুয়ে, বাংলাদেশের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে সতর্ক টাইগাররা।
স্পোর্টস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























