টাটাইব্রেকে তাজিকিস্তানকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসরের শিরোপা জিতল ফিলিস্তিন। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোল শূন্য সমতায় শেষ হলে টাইব্রেকে নির্ধারণ হয় ম্যাচের ভাগ্য। ৪-৩ গোলে ম্যাচ জেতে যুদ্ধ বিধ্বস্ত দেশটি। টুর্নামেন্টের ফেয়ারপ্লে জিতেছে বাংলাদেশ, সেরা উদীয়মান ফুটবলার বিপলু আহমেদ। জাতীয় স্টেডিয়ামে ফাইনাল উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিধস্ত একটি দেশের হাতেই উঠলো একটি যুদ্ধজয়ের শিরোপা। ট্রাইব্রেকে জয়ের পর আনন্দে আত্মহারা ফিলিস্তিনের খেলোয়াড়রা। চোখে-মুখে হাসি যেমন আছে, আছে আনন্দের অশ্রুও। নিজ দেশের প্রতিনিয়ত যুদ্ধ পরিস্থিতি ছাপিয়ে, ভিন দেশে উল্লাসে মাতোয়ারা পুরো ফিলিস্তিন টিম। পুরো ম্যাচেই আধিপত্য ছিলো ফিলিস্তিনিদের, তবুও তাজিকিস্তানের জালে বল পাঠাতে ব্যর্থ মুসা-সালেমরা। প্রথমার্ধের ৩৫ মিনিটে হাতাহাতি করে লাল কার্ড দেখেন তাজিকিস্তানের ফাতখুল্লো। ১০ জনের তাজিকদের বিপক্ষে তবুও সুবিধা নিতে পারেনি ফিলিস্তিন। প্রথমার্ধের পর দ্বিতীয় ৪৫ মিনিটও স্কোরলাইনে নেই পরিবর্তন। ফিলিস্তিন গোলকিপার রামি হামাদা বলেন, ওই মুহুর্তটা কখনোও ভুলবোনা। এটা ভেবে ভালো লাগছে, যেদিকে ডাইভ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটাই সঠিক ছিলো। বাংলাদেশের দর্শকদের ভালোবাসায় আমি মুদ্ধ। তাঁদের এমন সর্মথন পাবো কখনই আশা করিনি। স্বাগতিক দেশ না থাকলেও এদেশের মানুষ কতটা ফুটবল ভালোবাসে এটাই তার প্রমাণ। ফিলিস্তিন কোচ নুরুদ্দিন আলি বলেন, টুর্নামেন্টে অল্প সময়ে অনেক গুলো ম্যাচ খেলেছি। ফুটবলাররা ক্লান্ত ছিলো। তারপরও শিরোপা জিতেছি। এটা অনেক বড় পাওয়া।

ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে বঙ্গবন্ধ গোল্ডকাপ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ফুটবলের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
সেমিফাইনাল থেকে এই ফিলিস্তিনের কাছেই বিদায় নেয়া বাংলাদেশ জিতেছে টুর্নামেন্টের ফেয়ার প্লে পুরস্কার।

স্পোর্টস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে