ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। সকালে পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁস হয় বলে দাবি তাদের।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর প্রশ্ন বিষয়টি জানতে পেরেছে। বিভিন্ন স্থানে হাতে লেখা প্রশ্ন পাওয়া গেছে। হাতে লেখা প্রশ্ন কে বা কারা ফাঁস করেছে তা উদ্ঘাটনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাসের বাইরে মোট ৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এবার ঘ ইউনিটের ১ হাজার ৬১৫ আসনের বিপরীতে আবেদন করেন ৯৫ হাজার ৩৪১ জন শিক্ষার্থী।
অনলাইন নিউজ


























