পণ্য পরিবহন ধর্মঘটের মধ্যেই সড়ক পরিবহন বিলে সই করেছেন রাষ্ট্রপতি। সড়ক দুর্ঘটনায় চালকের গাফিলতির প্রমাণ পেলে ফাঁসি হতে পারে, এই ধারায় আপত্তি পণ্য পরিবহন মালিক-শ্রমিকদের। ১২ অক্টোবরের মধ্যে এ নিয়ে আলোচনা না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। এড়াছা দুই দিন ধরে চলা ধর্মঘটে বাজারে তেমন প্রভাব পড়েনি।

রাজধানীর তেজগাঁও টার্মিনালে সারি সারি দাঁড়িয়ে পণ্যবাহী কাভার্ড ভ্যান। রোববার থেকে বন্ধ রয়েছে পণ্য পরিবহন। সাত দফা দাবি আন্দোলনকারীদের। এর মধ্যে রয়েছে পথে পথে পুলিশি হয়রানি বন্ধ এবং মহাসড়কে চাঁদাবাজি প্রতিরোধ।

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা নিয়েও আপত্তি পণ্য পরিবহন মালিক শ্রমিকদের। তাদের মন্তব্য মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে রাস্তায় গাড়ি চলবে না। এর আগে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজনের প্রাণহানির মামলায় বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এরপর সাভারে ট্রাকচাপায় এক নারীকে হত্যার দায়ে চালককে মৃত্যুদণ্ড দেয় আদালত। এই দুটি রায়ের প্রতিবাদেও ধর্মঘট করেছিলেন পরিবহন মালিক-শ্রমিকেরা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে