লিটন দাশের সেঞ্চুরির পরও এশিয়ার কাপের ফাইনালে ভারতের বিপক্ষে অল্প রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। টাইগারদের ইনিংস শেষ হয়েছে ২২২ রানে।
সবাইকে অবাক করে ওপেনিংয়ে মিরাজকে নামিয়েছে ম্যানেজমেন্ট। আস্থার প্রতিদান দেন ২০ বছরের তরুণ। ১২০ রানের জুটি গড়েন লিটনের সাথে। ৫৯ বলে ৩২ রান করে ফেরেন কেদার ইয়াদভের বলে। ২০১৬ সালের পর ওপেনিং জুটিতে ১০০ রান তুলেছে বাংলাদেশ।
এরপর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। ৩১ রানের মধ্যে ইমরুল, মুশফিক, মিঠুন ও মাহমুদুল্লাহকে হারায় টাইগাররা। সৌম্য এসে লিটনকে সঙ্গ দেন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন লিটন, আউট হন ১২১ রান করে।
শেষ দিকে মাশরাফী-নাজমুলরা সৌম্যকে সঙ্গ দিতে পারেননি। ৩৩ রানে রান আউটের শিকার হন সৌম্য। ৪৮ ওভার ৩ বলে অলআউট হয় বাংলাদেশ।
ইন্ডিপেন্ডেন্ট



























