ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জমকালো আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৫সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে “ফার্মাসিস্ট: আপনার ঔষধ বিশেষজ্ঞ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা বিভিন রংবেরং এর ব্যানার ফেস্টুন হাতে নিয়ে এক বিশাল র্যালি বের করে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম, মাসুদ রানা, মিলন কুমার, অর্ঘ্য প্রসূন প্রমুখ।
প্রসঙ্গত, প্রথমবারের মত ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মেসি দিবস পালিত হল।
প্রিতম মজুমদার ।। বিডি টাইমস নিউজ



























