এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ফাইটিং স্কোর গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দুবাইতে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৭৩ রানেই অলআউট হয় লাল সবুজের দলটি। ভারতীয় বোলারদের দাপুটে বোলিং নয় বরং ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে আসার প্রবণতায় ব্যাকফুটে চলে গেছে লাল সবুজের প্রতিনিধিরা।

টস হারলেও প্রত্যাশা মতো ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই উইকেট বিলিয়ে দেয়ার নেশায় পেয়ে বসে টপ অর্ডার ব্যাটসম্যানদের। ফলাফল ৪২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বসে দল। এরপর মুশফিক-মাহমুদ্দুল­াহর পাটর্নারশিপে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু মুশফিকও উইকেট বিলিয়ে দিয়ে আসলে আবারো ধাক্কা খায় দল। এরপর দ্রুতই মাহমুদ্দুল­াহ ও মোসাদ্দেক ফিরে গেলে ১০০ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে বসে মাশরাফির দল।

তবে মেহেদী- মাশরাফির লড়াকু ব্যাটিংয়ে দেড়শ পেরোনো স্কোর গড়তে সমর্থ্য হয় বাংলাদেশ। মেহেদী ৪২ ও মাশরাফি খেলেন ২৬ রানের ইনিংস। ভারতের রবীন্দ্র জাদেজা নেন চার উইকেট।

অনলাইন নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে