এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। আরব আমিরাতকে হারিয়েছে ৭-০ গোলে। কিশোরীরা প্রথম গোল পায় পেনাল্টি থেকে। স্কোর করেন শামসুন্নাহার।পরের ২০ মিনিটেই হ্যাটট্রিক করেন আনু চিং মোগিনী। প্রথমার্ধের শেষ দিকে আত্মঘাতী গোলে ৫-০ ব্যবধানের লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আনাই মোগিনি ও ইলা মনির গোলে ৭-০ ব্যবধানের বড় জয় পায় বাংলাদেশ। এর আগে বাহরাইন ও লেবাননের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতে বাংলাদেশ। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ভিয়েতনামকে হারালে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে বাংলাদেশের।

অনলাইন নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে