মুশফিকের ক্যারিয়ার সেরা ১৪৪ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ২৬২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই খেই হারালেও মুশফিক ও মিঠুনের ১৩১ রানের জুটি ঠিক পথে রাখে বাংলাদেশকে। লিটন ও সাকিব ফেরেন কোন রান না করেই। এরপর ৬৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেন মিঠুন। মাহমুদুল্লাহ, সৈকত, মিরাজ, মাশরাফী কেউই বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মুশফিকুর রহিমকে। তবে, দমে যাননি মিস্টার ডিপেনডেবল।
১২৩ বলে তুলে নেন ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি। দ্বিতীয় ওভারে আঙুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়লেও মুস্তাফিজ আউট হওয়ার পর আবারো ব্যাটিংয়ে নামেন তামিম।
অনলাইন নিউজ



























