কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব- ১৭ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, খেলাধুলা করলে মন ভালো থাকে। সকল খারাপ কাজ থেকে দুরে থাকা যায়। তাই খেলাধুলার প্রতি গুরুত্ব দিতেই বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এসময় মন্ত্রী খেলাধুলা করবেন ফাউল করবেন না বলেও আশা ব‍্যক্ত করেন। এরপর তিনি খেলোড়ারদের সাথে কুশল বিনিময় করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগ ও কুষ্টিয়া জেলা ও মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মন্ত্রীর সহধর্মিণী আফরোজা হক রীনা,  উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মহম্মদ আলী জোয়ার্দ্দার, উপজেলা জাসদের সভাপতি মোহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহম্মেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ।

ইউএনও এস এম জামাল আহমেদ বলেন, উদ্বোধনী খেলায় মাঠে নেমেছেন সদরপুর ও চিথলিয়া ইউনিয়নের খেলোয়াড়রা। পর্যায়ক্রমে সব ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ শেষে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।

আগামী অক্টোবরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে এবারের আসরের ফাইনাল। ২০১৯ সাল থেকে এ টুর্নামেন্টে নারীরাও অংশ নিতে পারবেন বলেও জানান তিনি।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে