প্রচন্ড খরা ও পানি সঙ্কটের কারণে মহারাষ্ট্র থেকে খেলা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ফলে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ফাইনাল মুম্বাই থেকে সরিয়ে নেয়া হচ্ছে ব্যাঙ্গালুরুতে। শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত বিসিসিআই এর আইপিএল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় আগামী ২৫ এবং ২৭ মে যথাক্রমে প্লে অফের এলিমিনেটর আর কোয়ালিফায়ার-২ ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। ম্যাচ দুটি পুনে’তে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।

খরার কারণে মহারাষ্ট্র থেকে আইপিএল সরাতে মুম্বাই হাইকোর্টের নির্দেশের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়। পুনে সুপার জায়ান্টস দলটির স্বাগতিক ভেন্যু পুনে থেকে সরিয়ে বিশাখাপত্ততমে নেয়া হয়েছে। ফলে যেসব খেলা পুনে হওয়ার কথা ছিল সেই ম্যাচ গুলো বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে।

সভা শেষে আইপিএল সভাপতি রাজীব শুক্লা জানান, ‘‘১ মে-র পুণে-মুম্বই ম্যাচটা আমরা পুণেতেই রাখতে দেওয়ার আবেদন জানাব আদালতে। ২৯ এপ্রিল পুণেতে খেলার দু’দিনের বিশাখাপত্তনমে গিয়ে খেলা ওদের পক্ষে কঠিন হবে।’’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে