সাড়ে তিন বছর পর ওয়ানডে ম্যাচ খেলার অপেক্ষাতে রয়েছেন মুমিনুল হক। হারানোর কিছু নেই মন্ত্রে ভাল করতে মুখিয়ে রয়েছেন। সাকিব -তামিম-শান্তর ইনজুরিতে দায়িত্ব বাড়তে পারে। যে কোন ব্যাটিং অর্ডারে খেলার চ্যালেঞ্জ নিতে চান লিটল ডাইনামো। টাইগার সাফল্যে রাখতে চান ভূমিকা।
টেস্টের ট্যাগে গা’য়ে লেগে আছে। ওয়ানডে, টি-টোয়েন্টি দলে জায়গা না পাওয়ার কষ্ট, আক্ষেপ সব সময় পড়াতো। তবে শক্তি, অনুপ্রেরণা পান মা’কে দেখে। স্টোকের পর অনেকটা অচল হয়ে পরেছিলেন তার মা। তবে সংগ্রাম করে যাচ্ছে সুস্থ হতে।সাদা পোশাকে দেশের সেরা ব্যাটসম্যান। রঙিন পোশাকে আলো ছড়ানোর খুব একটা সুযোগ পাননি। সবশেষ ওয়ানডে খেলেছেন সাড়ে তিন বছর আগে। টি-টোয়েন্টি না খেলার বয়সতো চার বছরের বেশি। টাইগার স্কোয়াডে ইনজুরির হানাতে হঠাৎ সুযোগ এসেছে। হারানোর কিছু নেই মন্ত্রে সাফল্য পেতে চান এই ব্যাটসম্যান।তিন নম্বরের দুই ব্যাটসম্যান সাকিব-শান্তকে নিয়ে রয়েছে শঙ্কা। প্রথম ম্যাচ মিস করতে পারেন তামিমও। তাইতো বড় দায়িত্ব কাঁধে পরতে পারে লিটল ডাইনামোর। অর্ডার কিংবা চাপ নিয়ে ভাবছেন না প্রস্তত রয়েছেন সব পরিস্থিতিতে ভাল করতে।
দীর্ঘ সময় পর ওয়ানডে ফরম্যাটে ফিরে ভাল করতে কাজ করছেন নতুন ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জির সঙ্গে। ২৬ ওডিআইতে নামের পাশে বেমানান ২৩ গড়ের আক্ষেপ দূর করে সাফল্য এনে দিতে চান বাংলাদেশকে।
ইন্ডিপেন্ডেন্ট



























