চার সেপ্টেম্বর শুরু সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের জন্য আট হাজার টিকেট বিক্রি করবে বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারির ধারণ ক্ষমতা ২৫ হাজার হলেও প্রিমিয়ার-পাইওনিয়ার-বিভিন্ন স্তরের ক্লাব ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে কাছে চলে যাবে অধিকাংশ টিকেট।

টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০ ও ১০০ টাকা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের টিকিট কাউন্টার, মহানগরি লিগ কমিটির অফিস এবং বাফুফে ভবনে বিশেষ বুথে টিকিট বিক্রি করা হবে।

সাফ, বাফুফে ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে টিকিট ও বল আটকে ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমসে। ট্যাক্স পরিশোধ করে সেগুলো আনা হয়েছে।

ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে